কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল দিনাজপুরের অধীনে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মোট ছয়টি পদে ২৭ জন কর্মী নিয়োগ দেবে। এসব পদের বেতন গ্রেড ১৩ থেকে ২০তম ধাপের মধ্যে থাকবে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগের জন্য আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগপ্রাপ্তদের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগ প্রদান করা হবে। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন। বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০। সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান।
নিয়োগের আবেদনের প্রক্রিয়া শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনটি শুধুমাত্র টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কোনোভাবেই অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগের পদগুলো হলো: ব্যক্তিগত সহকারী (৫টি), প্রধান সহকারী (২টি), উচ্চমান সহকারী (৬টি), সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৮টি), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩টি) এবং অফিস সহায়ক (৩টি)। আবেদনের বিস্তারিত নির্দেশিকা এবং নিয়োগসংক্রান্ত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল দিনাজপুরের নির্ধারিত ওয়েবসাইট অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।





