আকিজ বশির গ্রুপ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। গত ০৫ নভেম্বর থেকে এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
পদের বিস্তারিত তথ্য
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
- শিক্ষাগত যোগ্যতা: বিবিএ বা এমবিএ
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছর
- বয়সসীমা: ২৬ থেকে ৩৬ বছর
- কর্মস্থল: ঢাকা (বনানী)
- চাকরির ধরন: ফুলটাইম
যোগ্যতা ও আবেদনের শেষ সময়
প্রার্থীকে বেতন জরিপ, বার্ষিক বেতন বৃদ্ধি, বাজেট বিশ্লেষণ, পদোন্নতি এবং কর্মক্ষমতাভিত্তিক বোনাসের হিসাব ও বাজেট প্রস্তুতে দক্ষ হতে হবে।
নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (akijbasahir.com) ভিজিট করা যাবে।
- কর্মক্ষেত্র: অফিসে।
- অফিশিয়াল ওয়েবসাইট (https://akijbasahir.com)।





