সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরবর্তীতে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





