ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর হাজি পাড়া এলাকা থেকে মোসা. বাবলি (২৬) ও তার ভাই মো. রুবেল রানা (৩২)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬ নভেম্বর বুধবার রাতে পরিচালিত বিশেষ এ অভিযানে তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বাবার নাম ছোট বাবু এবং মায়ের নাম মোসা. মেরিনা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাবলি ও রুবেল চায়ের দোকান পরিচালনার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে বাবলির চুলের খোপায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ। এ ছাড়া রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও ১১টি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে, এছারাও আসামী রুবেলের বিরুদ্ধে মাদক সহ মোট ১১ টি মামলা রয়েছে। তারা চায়ের দোকানের পাশাপাশি মাদক ব্যবসাও চালিয়ে যাচ্ছিলো।
ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, পুলিশ সুপার মো. বেলাল হোসেনের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও রোড এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





