১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের বিশাল নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

প্রকাশ:

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত ২২টি স্থায়ী পদে ৩৯৩ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেওয়া হবে নিরাপত্তারক্ষী পদে (১০২ জন)।

এছাড়া নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৮০ জন, খালাসি পদে ৬০ জন, লস্কর পদে ৫৫ জন, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অডিটর পদে ২০ জন এবং গ্রিজার পদে ২০ জন নিয়োগ পাবেন।

অন্যান্য পদের মধ্যে রয়েছে পারসোনেল অফিসার, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, ইলেকট্রিশিয়ান, ল্যান্ড সার্ভেয়ার, অফিস সহকারীসহ বিভিন্ন পদ।

জাতীয় বেতনস্কেলের আওতায় ২০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে। পারসোনেল অফিসার বা সহকারী সচিব এবং সহকারী ম্যানেজার (এস্টেট) পদে বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং লাইটিং অফিসার পদে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, নিরাপত্তারক্ষী, খালাসি ও ভান্ডারি পদে বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত। কোনো কোনো পদের জন্য কারিগরি প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। অধিকাংশ পদের আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর; তবে প্রথম শ্রেণির ইঞ্জিনচালকদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ এবং দ্বিতীয় শ্রেণির জন্য ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কিছু পদে কারিগরি শিক্ষা, নির্দিষ্ট ট্রেড কোর্স কিংবা কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সূচি

  • আবেদন ওয়েবসাইট: https://cpadigital.gov.bd/jobs
  • অনলাইন আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা।
  • আবেদন ফি জমার শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬।

পদ অনুযায়ী আবেদন ফি

  • ১ম থেকে ৩য় পদ: ২০০ টাকা।
  • ৪র্থ থেকে ৬ষ্ঠ পদ: ১৫০ টাকা।
  • ৭ম থেকে ১৭তম পদ: ১০০ টাকা।
  • ১৮তম থেকে ২২তম পদ: ৫০ টাকা।

সহকারী সাব-ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদের ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা, বুকের মাপ ও সাঁতার জানার শারীরিক সক্ষমতা থাকতে হবে। প্রার্থীদের আবেদনের আগে নিজ নিজ পদের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব পদের প্রার্থীদের উচ্চতা ও বুকের মাপসংক্রান্ত শর্ত পূরণের পাশাপাশি সাঁতার জানতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • যেভাবে আবেদন করবেন।
শেয়ার করুন