৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ জনের নিয়োগ

প্রকাশ:

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুটি পৃথক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন ও অন্যান্য সুবিধাদি ব্যাংকটির নিয়ম অনুযায়ী পাবেন। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০। বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা। বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ।

পদের বিবরণ ও বেতন স্কেল

  • সিস্টেম ম্যানেজার: ১ জন (বেতন স্কেল ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা, ৩য় গ্রেড)
  • প্রিন্সিপাল অফিসার: ৬১ জন (বেতন স্কেল ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা, ৬ষ্ঠ গ্রেড)

যোগ্যতা ও বয়সসীমা

সিস্টেম ম্যানেজার পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সিএসই, ট্রিপল ই অথবা আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পাশাপাশি সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে চার বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

পিএইচডি ডিগ্রি থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এবং আন্তর্জাতিক জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে। ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছর।

প্রিন্সিপাল অফিসার পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আবেদনের জন্য অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এক্ষেত্রে ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ২১ থেকে ৩৫ বছর। প্রিন্সিপাল অফিসার পদটি ষষ্ঠ গ্রেডের।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

  • আবেদনের মাধ্যম: বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট।
  • অনলাইনে আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
  • আবেদন ফি: ২০০ টাকা।
  • ফি জমাদানের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।

উল্লেখ্য যে, বয়সের প্রমাণ হিসেবে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেখা যাবে।

শেয়ার করুন