৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদে বহিষ্কার

প্রকাশ:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে বহিষ্কার করা হয়েছে। নাটোর জেলা ছাত্রদলের সিদ্ধান্তের আলোকেই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সুজন বহিষ্কারের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরিয়ার মাহমুদ স্বাধীনের মাদক সেবনের একটি ভিডিও প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে ওই ভিডিওচিত্রের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জেলা ছাত্রদল স্পষ্ট করেছে, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

শেয়ার করুন