৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশ:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন বলে জানা গেছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য তিনি মালয়েশিয়া যান এবং সেখানকার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি হন। এরও আগে ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা নেওয়ার পর তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। উল্লেখ্য, এর আগে দীর্ঘ পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর তিনি একবার দেশে ফিরেছিলেন।

শেয়ার করুন