৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উইসকনসিনে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৩১ মিনিটের দিকে ডেলোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হননি এবং কোনো ভবনের ক্ষতি হওয়ার খবরও পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তদন্তে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

সক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু রয়েছে। ডেলোনা এলাকাটি উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

শেয়ার করুন