২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত–মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি

প্রকাশ:

পদের বিবরণ ও যোগ্যতা

শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে উপাচার্য পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ। এ পদের জন্য আবেদনের নির্ধারিত শেষ সময়সীমা আগামী ৩১ অক্টোবর। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।

  • শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক হতে হবে। প্রার্থীর পিএইচডি ডিগ্রি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে অগ্রাধিকার পাওয়া যাবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সি গ্রেড গ্রহণযোগ্য নয়।
  • অভিজ্ঞতাবিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা, একাডেমিক প্রশাসন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় সম্মিলিতভাবে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এর মধ্যে অধ্যাপক হিসেবে উল্লেখযোগ্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ–উপাচার্য, অনুষদ বা স্কুলের ডিন কিংবা সমপর্যায়ের জ্যেষ্ঠ একাডেমিক নেতৃত্বের পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও আবেদনের নিয়ম

  • বেতনবিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
  • আবেদন প্রক্রিয়াপ্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি পাঠাতে হবে।
  • আবেদনপত্র পাঠানোর ঠিকানাচেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ট্রাস্ট, প্লট–০৬, রোড/অ্যাভিনিউ–০৬, সেক্টর–১৭/এইচ–১, উত্তরা, ঢাকা–১২৩০।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা: প্রতিমন্ত্রী।
  • নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬।
শেয়ার করুন