২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে ফুটবল চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

প্রকাশ:

কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্ত-বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। মঙ্গলবার আয়োজিত এই উত্তেজনাকর ফাইনালে ব্যবসায় শিক্ষা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা বিভাগ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ আবুল বাশার, আব্দুর রহমান, মাহবুবুল আলম, শাহনাজ পারভীন ও জাহাঙ্গীর আলমসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন