বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন তাদের মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য মাঠপর্যায়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ২০০ জন ‘ট্রেইনি অফিসার’ নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত ও যোগ্যতা
- পদের নাম: ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)
- পদসংখ্যা: ২০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা অনার্স পাস।
- অন্যান্য দক্ষতা: প্রার্থীকে মোটরসাইকেল চালানোয় দক্ষ হতে হবে।
- বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর।
- কর্মস্থল: নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করতে হবে।
দায়িত্বসমূহ
নির্বাচিত কর্মীদের নির্ধারিত কর্ম এলাকায় গিয়ে জরিপ চালানো, সদস্য নির্বাচন ও ভর্তি নিশ্চিত করতে হবে। এছাড়া ঋণ প্রস্তাব তৈরি, জামিনদার নির্বাচন, ঋণ বিতরণ এবং গ্রাহকদের কাছ থেকে কিস্তি ও সঞ্চয় আদায় করা তাদের মূল দায়িত্ব। একই সঙ্গে বকেয়া কিস্তি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং গ্রাহকদের পাসবইয়ের সঠিক ব্যবহার ও সঞ্চয় সম্পর্কে সচেতন করাও দায়িত্বের অন্তর্ভুক্ত।
বেতন ও সুবিধাসমূহ
- প্রশিক্ষণ: যোগদানের পর ৩ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। এই সময়ে থাকা ও খাওয়ার খরচ প্রতিষ্ঠান বহন করবে।
- শিক্ষানবিশকালীন ভাতা: মূল বেতন, মোটরসাইকেল ও মোবাইল অ্যালাউন্সসহ মোট ২৬ হাজার টাকা প্রদান করা হবে।
- স্থায়ীকরণ পরবর্তী বেতন: চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন-ভাতা হবে ৩৩ হাজার টাকা।
- অতিরিক্ত ভাতা: যোগ্যতার ভিত্তিতে দূরত্ব ভাতা (৭৫০ থেকে ২,৫০০ টাকা) এবং সুনির্দিষ্ট অঞ্চলে কাজের জন্য স্ট্র্যাটেজিক রিজিয়নাল অ্যালাউন্স (১,৫০০ টাকা) পাবেন। নারী কর্মীদের জন্য আলাদা সুরক্ষা অ্যালাউন্স হিসেবে ১,২০০ টাকা নির্ধারিত রয়েছে।
- অন্যান্য সুবিধা: উৎসব বোনাস (বছরে ৩টি), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স, বার্ষিক বেতন বৃদ্ধি, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল এবং পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভ সুবিধা পাওয়া যাবে। এছাড়া সপ্তাহে ২ দিন ছুটি থাকবে।
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে আবেদনের বিস্তারিত নিয়মাবলি জেনে নিতে পারবেন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: ট্রেইনি অফিসার, মাইক্রোফাইন্যান্স (মাঠপর্যায়ের কাজের জন্য)।
- সংক্ষিপ্ত তথ্য।
- প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে কয়েকটি সড়ক অবরোধ।
- কেন্দ্রে উপস্থিত হয়ে শতভাগ কিস্তি ও সঞ্চয় আদায় নিশ্চিত করা।
- সদস্যদের পাসবই ব্যবহার, ঋণের ব্যবহার ও সঞ্চয়ের গুরুত্ব বিষয়ে সচেতন করা।
- বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী পদে ১০৮ জনের চাকরির সুযোগ।
- আবেদনের শেষ সময়।
- সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে দেশের বাজারে সম্ভাবনাময় ক্যারিয়ার, পড়বেন কোথায়।





