২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার আশঙ্কার মাঝেই ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার বিচ্ছেদ

প্রকাশ:

পেশাদার ফুটবলে নিষেধাজ্ঞার আশঙ্কার মুখে থাকা রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা এসেছে। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার সম্পর্কের আনুষ্ঠানিকভাবে ইতি ঘটেছে। বিষয়টি এক বিবৃতিতে ফনসেকা নিজেই নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন খোদ ফনসেকাই। মাঠের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের।

ভিয়ারিয়ালের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে সরাসরি লাল কার্ড পান ভিনিসিয়ুস। ম্যাচ রেফারির প্রতিবেদনে উঠে এসেছে, সিদ্ধান্ত মেনে না নিয়ে রেফারিকে আক্রমণাত্মকভাবে তাড়া করেছিলেন রিয়াল তারকা। ফলে নিয়ম অনুযায়ী এক ম্যাচের বেশি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি। তেমনটি ঘটলে আগামী ২৫শে অক্টোবর বার্সেলোনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে রিয়ালকে। এমন টালমাটাল পরিস্থিতিতেই আসলো এই বিচ্ছেদের ঘোষণা।

সাম্প্রতিক সময়ে ভিনিকে না নিয়ে ফনসেকার মায়ামি সফর ঘিরে তাদের মধ্যে দূরত্ব তৈরির জল্পনা ছড়ায়। অবশ্য ভার্জিনিয়ার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সন্তানদের তাদের বাবা জে ফেলিপের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করে দিতেই সেই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে যে, ভিনিকে ছাড়াই মায়ামি সফরে যাওয়ার পরই মূলত তাদের দূরত্ব বাড়ে।

উল্লেখ্য, ২০২১ সালে বিখ্যাত ব্রাজিলিয়ান গায়ক জে ফেলিপকে বিয়ে করেন ফনসেকা। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। প্রায় পাঁচ বছর একসঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর ২০২৫ সালের মে মাসে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

শেয়ার করুন