২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনা মেসির চেয়েও বড়, আর্জেন্টাইন তারকাকে বার্তা সাবেক সভাপতির

প্রকাশ:

বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার অতিবাহিত করেছেন লিওনেল মেসি। ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার ২০২১ সালে সবাইকে চমকে দিয়ে বিদায় জানান। তবে তার এই বিদায়ী প্রক্রিয়া নিয়ে এখনো আলোচনা চলছে। এই প্রসঙ্গেই নিজের অসন্তোষের কথা জানিয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি হোয়ান গাসপার্ট। বেইন স্পোর্টসের বরাতে জানা যায়, গাসপার্ট মনে করেন যে ক্লাবের যেকোনো সভাপতির চেয়ে বার্সেলোনার অবস্থান অনেক উঁচুতে। তাই ক্লাবের বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে মেসির ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না কেন, সেটি বড় বাধা হওয়া উচিত নয়। ২০২১ সালে বার্সা ছাড়েন মেসি। সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা পাননি মেসি। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। কিন্তু একটা কথা তাকে ভুলে গেলে চলবে না; বার্সেলোনা তার চেয়েও বড়।

গাসপার্টের মতে, মেসির ফুটবলী দক্ষতা নিয়ে কারো মনেই কোনো সংশয় নেই। তার প্রত্যাশা, ক্লাবের সমর্থকদের কাছ থেকে যথাযথ বিদায় নেওয়ার জন্য হলেও মেসির বার্সেলোনায় ফিরে আসা প্রয়োজন। গাসপার্ট আরও স্পষ্টভাবে বলেন, বার্সেলোনার চেয়ারে যিনিই থাকুন না কেন, মেসির উচিত তার দায়িত্বশীল জায়গা থেকে ক্লাবে ফিরে সমর্থকদের বিদায় জানানো। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন যে, বর্তমান সভাপতি লাপোর্তার মেয়াদে ফিরে না এসে যদি মেসি পরবর্তী সভাপতির অপেক্ষায় থাকেন, তবে তিনি সেই ধরণের উদ্যোগের সরাসরি বিরোধিতা করবেন।

শেয়ার করুন