২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ান ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

প্রকাশ:

ওয়ান ব্যাংক পিএলসিতে ‘ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ১৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
  • স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
  • ব্যাংকিং খাতে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তবে ফ্রেশ গ্র্যাজুয়েট বা অভিজ্ঞতাহীন প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শিতার পাশাপাশি এমএস অফিসের কাজ জানতে হবে। এআই (AI) টুলস ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও চাকরির শর্তাবলি

  • প্রবেশনকালীন বেতন: ১ বছর মেয়াদি প্রবেশনকালে মাসিক বেতন ৩০,০০০ টাকা।
  • স্থায়ীকরণ: পারফরম্যান্স ও কাজের ভিত্তিতে ১ বছর পর ‘অফিসার গ্রেড-১’ হিসেবে স্থায়ী করা হবে।
  • স্থায়ী বেতন: পদটি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা।
  • অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার, সনদ যাচাই এবং ব্যাকগ্রাউন্ড চেক শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শাখা বা করপোরেট প্রধান কার্যালয়ে পদায়ন করা হতে পারে। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা ব্যাংকের নির্ধারিত আবেদন লিঙ্কে ভিজিট করতে পারেন। আগ্রাহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
শেয়ার করুন