ঢাকা কর অঞ্চল-২৫ এর অধীনে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ৬১ জন প্রার্থী সুযোগ পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
পদের বিবরণ ও বেতন স্কেল
- ব্যক্তিগত সহকারী: ৪টি পদ (গ্রেড-১৩, বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা)
- প্রধান সহকারী: ৬টি পদ
- উচ্চমান সহকারী: ১৩টি পদ (গ্রেড-১৪, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)
- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১১টি পদ
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৪টি পদ (গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা)
- অফিস সহায়ক: ১৩টি পদ (গ্রেড-২০, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা)
আবেদন প্রক্রিয়া ও ফি
নিয়োগে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদন ফি হিসেবে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনের প্রক্রিয়া ৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: ৪।
- দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
- পদসংখ্যা: ১১।
- ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা।
- কর অঞ্চল-রংপুরে ৩৬ পদে চাকরি, রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম-নীলফামারী-গাইবান্ধাবাসীর সুযোগ।





