ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ভবিষ্যৎ নিয়ে কড়া বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এক বার্তায় তিনি দাবি করেন, জ্ঞানেশ কুমারের বিদায়ের সঙ্গে সঙ্গেই মোদী সরকারের পতন নিশ্চিত। রাহুল গান্ধীর মতে, এই দুই ঘটনার পরেই ভারতে পুনরায় গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে। ১০ অক্টোবর (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এই দুইয়ের পতনের পরই ভারতে পুনরায় ‘গণতন্ত্রের মেরামত’ কাজ শুরু হবে। সূত্র: রাহুল গান্ধির এক্স অ্যাকাউন্ট, দ্য হিন্দু। অহিংস আন্দোলন ও সত্যাগ্রহকে দমন করতে যে নির্মম পন্থা অবলম্বন করা হচ্ছে, তা স্বাধীন ভারতের গণতন্ত্রের জন্য এক চরম আঘাত।
এর আগে সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের সামনে রাহুল গান্ধী জানান, সম্মিলিত বিরোধী শক্তির অবিরাম আন্দোলনের মুখে সরকার এখন চরম আতঙ্কিত ও নড়বড়ে হয়ে পড়েছে। আন্দোলন ও রাজনৈতিক চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন ত্বরান্বিত হবে বলে তিনি দৃঢ় মত প্রকাশ করেন।
এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বর্তমান মোদী-শাহ প্রশাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, সরকার প্রকারান্তরে নিজ দেশের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। সব মিলিয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি ও নির্বাচনে কারচুপির অভিযোগ ঘিরে ভারতজুড়ে রাজনৈতিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে, যা মোদী সরকারের ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে।





