সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ।’
সম্মেলন কেন্দ্রে পৌঁছানোর পর অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন। এসময় তার সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নিয়েছেন।





