১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ

প্রকাশ:

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের শাখা পরিচালনার জন্য ঢাকা মেট্রো ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী পেশাজীবীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলী

  • পদবী: ব্রাঞ্চ ম্যানেজার (সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এসএভিপি পদমর্যাদা)।
  • কর্মস্থল: ঢাকা ও এর আশপাশের এলাকা।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
  • চাকরির ধরন: পূর্ণকালীন।
  • আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীকে অবশ্যই স্বনামধন্য কোনো ব্যাংকে ন্যূনতম ৮ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বিশেষ করে এসএমই, করপোরেট ও রিটেইল ব্যাংকিং খাতে ক্লায়েন্ট বেজসহ অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। এ ছাড়াও সেন্ট্রালাইজড প্রসেসিং ও রিয়েল টাইম অনলাইন ব্যাংকিংয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট ও বৈদেশিক বাণিজ্য পরিচালনায় গভীর জ্ঞান থাকা আবশ্যক। পাশাপাশি ব্যাংক কোম্পানি আইন, অর্থ ঋণ আদালত, এএমএল আইন ও রেগুলেটরি নির্দেশিকা সম্পর্কে পরিষ্কার ধারণা ও মাইক্রোসফট অফিস ব্যবহারে পারদর্শী হতে হবে। ছয় মাসের চাকরি খোঁজার অভিজ্ঞতায় যে ৬টি পরামর্শ দিলেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী।

শাখার দায়িত্ব ও কর্মপরিকল্পনা

নিযুক্ত প্রার্থীকে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অনুযায়ী শাখার বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। আমানত সংগ্রহ, নতুন ঋণ প্রস্তাব তৈরি এবং বিভিন্ন ব্যাংকিং সেবা বিক্রির মাধ্যমে শাখার মুনাফা নিশ্চিত করা তার অন্যতম প্রধান দায়িত্ব। একইসঙ্গে হেড অফিসের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশনস এবং ট্রেড ফাইন্যান্স টিমের সঙ্গে সমন্বয় করে শাখার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, গ্রাহকসেবার মানোন্নয়ন ও টিম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। বেতন ও সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানটি সম-অধিকার নীতি অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃতদেরই কেবল পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস (সর্বোচ্চ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এসএভিপি পদমর্যাদা)।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০।
  • জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
শেয়ার করুন