১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজ: ১২ লাখ রিয়াল ফেরতের নির্দেশ

প্রকাশ:

কাতারে নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রাখা এবং চুক্তির শর্ত ভঙ্গ করায় একটি কোম্পানি ও দুই ব্যক্তির দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির ক্যাসেশন কোর্ট। আল শার্ক পত্রিকার তথ্যানুযায়ী, আদালত সর্বশেষ এই রায়ের মাধ্যমে পূর্বের সিদ্ধান্তটিই বহাল রেখেছেন। এর ফলে ক্ষতিগ্রস্ত অপর এক বাণিজ্যিক কোম্পানিকে মোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দিতে হবে। এই অর্থের মধ্যে অগ্রিম পরিশোধিত ১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী বাদী পক্ষ নিয়মিত সব ধরনের আর্থিক বাধ্যবাধকতা পূরণ করলেও অভিযুক্ত কোম্পানি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করা এবং মাঝপথে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।

পরবর্তীতে ক্ষতিগ্রস্ত কোম্পানিটি চুক্তি বাতিল ও অসম্পূর্ণ কাজের মূল্য বাবদ ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল—যা একজন প্রকৌশলী বিশেষজ্ঞের প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারিত—এবং ত্রুটিপূর্ণ কাজের ক্ষতিপূরণ চেয়ে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে। আদালত তদন্ত করে নিশ্চিত হয়েছেন যে, বাদীপক্ষ সব শর্ত পূরণ করলেও অভিযুক্ত কোম্পানি নির্ধারিত মান বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যা সরাসরি চুক্তিভঙ্গের সামিল।

এই প্রেক্ষিতে প্রথম ইন্সট্যান্স আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষতিপূরণসহ অর্থ পরিশোধের রায় দিয়েছিলেন। পরবর্তীতে আপিল আদালতেও সেই রায় বহাল রাখা হয়। সবশেষে ক্যাসেশন কোর্ট অভিযুক্তদের আপিল আবেদন খারিজ করে দেওয়ায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার অবসান ঘটেছে এবং রায়টি চূড়ান্ত হয়েছে।

শেয়ার করুন