অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামে (সিসিপ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পের আওতায় অফিসার (প্রোগ্রামস) পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পদের নাম: অফিসার (প্রোগ্রামস) পদসংখ্যা: ১; পদসংখ্যা: ১।
নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থীকে প্রকল্প বাস্তবায়ন অথবা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকা জরুরি; যেখানে বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজি টাইপিংয়ে ২৫ শব্দের গতি থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো— অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর, পিআইইউ-সিসিপ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, ২৪তম ফ্লোর (২য় সংলগ্নী ভবন), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা। আবেদন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ৫ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে বা সরাসরি উল্লেখিত ঠিকানায় পৌঁছাতে হবে।





