১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে বিশেষ গাড়ির নম্বর প্লেট নিলাম: শুরু হচ্ছে আবেদন

প্রকাশ:

কাতারে যানবাহনের জন্য নতুন বিশেষ নিবন্ধন নম্বর প্লেট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের তথ্যমতে, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের মাধ্যমে এই নম্বরগুলো সংগ্রহের আবেদন বা ‘এক্সপ্রেস ইন্টারেস্ট’ প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী গাড়িপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের নির্দিষ্ট সেকশনে এসব নম্বরের জন্য আগ্রহ প্রকাশ বা ‘Express Interest’ অপশনটি চালু হবে।

নিলাম প্রক্রিয়ার ধাপসমূহ

  • আগ্রহ আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় সিকিউরিটি ডিপোজিট বা জামানত জমা দিতে হবে।
  • অভ্যন্তরীণ নিলাম: নির্ধারিত সময় শেষে যদি একাধিক ব্যক্তি একই নম্বরের জন্য আগ্রহ প্রকাশ করেন, তবে তাদের মধ্যে ২৪ ঘণ্টার একটি অনলাইন ভিত্তিক নিলাম অনুষ্ঠিত হবে।

নিলাম প্রক্রিয়ার শর্তাবলি অনুযায়ী, কোনো নির্দিষ্ট নম্বরের জন্য যদি মাত্র একজন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন, তবে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই নির্ধারিত মূল্যে সেই নম্বরটি তাকে বরাদ্দ দেওয়া হবে। অন্যদিকে, একাধিক আগ্রহী থাকলে সর্বোচ্চ দরদাতাকেই সেই নম্বরটি প্রদান করা হবে। কাতার ট্রাফিক বিভাগ জানিয়েছে, আগ্রহী যে কেউ নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ ব্যবহার করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই পুরো নিলাম প্রক্রিয়ার ধাপগুলো নিচে তুলে ধরা হলো।

গুরুত্বপূর্ণ তথ্য

  • আগ্রহ প্রকাশ (Expression of Interest): পছন্দের নম্বরের জন্য অ্যাপের মাধ্যমে আগ্রহ প্রকাশ করতে হবে এবং প্রথম আগ্রহ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে সিকিউরিটি ডিপোজিট বা জামানত পরিশোধ করতে হবে।
  • বিশেষ কিছু নিয়ম ও শর্ত।
শেয়ার করুন