১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশ:

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফল অংশগ্রহণ ও বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নমূলক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় উঠে আসে। জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ জানান।

এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন