প্রবল বর্ষণের কারণে মাঠে বল গড়ানোর আগেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ শুরুর প্রায় তিন ঘণ্টা আগেই বৃষ্টির তীব্রতায় খেলার অনুপযোগী পরিবেশ তৈরি হওয়ায় আয়োজকরা এই সিদ্ধান্ত নেন। এমনকি বাংলাদেশ দল মাঠের উদ্দেশে রওনা দেওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে এই ম্যাচ পরিত্যক্ত হয়। টানা বৃষ্টিতে এদিন নির্ধারিত অন্য কোয়ার্টার ফাইনালটিও মাঠে গড়ায়নি। এর মধ্যে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে খেলা শুরুর ৩ ঘণ্টা আগে। বাংলাদেশ-মালয়েসবিয়া ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নিয়মানুযায়ী এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। একই কারণে শ্রীলঙ্কা-নেপালের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শ্রীলঙ্কাও শেষ চারের টিকিট নিশ্চিত করেছে।
আগামী ১ অক্টোবর টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই ম্যাচের ফলাফল নিয়েও শঙ্কা কাটছে না, কারণ পুরো বিষয়টিই নির্ভর করছে বৈরী আবহাওয়ার ওপর। নিয়ম অনুযায়ী, সেমিফাইনালেও যদি বৃষ্টির কারণে খেলা না হয়, তবে বাংলাদেশ আসর থেকে ছিটকে পড়বে। কারণ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে রয়েছে পাকিস্তান দল। কারণ বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২ ধাপ এগিয়ে আছে পাকিস্তান।





