১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

প্রকাশ:

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন প্রশাসন যদি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেয় এবং অন্যান্য প্রস্তাব মেনে নেয়, তবেই এই জলপথ স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। তবে সব শর্ত পূরণ হলেও পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো প্রকার ছাড় দিতে রাজি নয় ইরান। শুক্রবার রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইরানের পক্ষ থেকে দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—আগামী সাত দিনের মধ্যে লেবাননসহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দ করা অর্থ অবমুক্ত করা এবং দেশটির জ্বালানি তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত বৃহস্পতিবার এই দাবিগুলো উত্থাপন করেন। বর্তমানে হরমুজ প্রণালিটি কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। ফলে এখন এই জলপথটি উভয় দেশের মধ্যে দর-কষাকষির প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাংবাদিকদের জানান, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী তিনি। তেহরানের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র তাদের সব শর্ত মেনে নিলে তবেই পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনার টেবিলে বসতে তারা প্রস্তুত। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই এই চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে ইরানি ওই কর্মকর্তা স্পষ্ট করেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার আইনগত অধিকার কিংবা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর মতো ইস্যুতে তেহরান কোনো আপস করবে না। উল্লেখ্য, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘ সময় ধরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার দায়ে অভিযুক্ত করে আসছে, যার প্রমাণ হিসেবে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টিকে সামনে আনা হয়। তবে ইরান বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

শেয়ার করুন