৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মলম পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ:

মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই ব্যক্তি মলম পার্টির খপ্পরে পড়েছিলেন।

মৃত আব্দুল হামিদ রাজশাহীর পুঠিয়া থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে এবং জেবি ক্যাবলস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। সন্ধ্যায় তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে ফেসবুকে নিখোঁজ সংবাদ ও ছবি দেখে ঠাকুরগাঁওয়ের সালাম ইলেকট্রিকসের মালিক আব্দুস সালাম তাকে শনাক্ত করে পরিবারের সাথে যোগাযোগ করেন।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর আব্দুল হামিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন