জুড বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের

প্রকাশ:

মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছে ইংল্যান্ড। টমাস টুখেলের দলের জয়ের নায়ক জুড বেলিংহাম, যিনি টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ড আধিপত্য বজায় রাখলেও স্রোতের বিপরীতে ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গর্ডনের পাস থেকে নিচু শটে গোল করে সমতা ফেরান বেলিংহাম। এরপর হ্যারি কেইন জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা গোল হিসেবে গণ্য হয়নি। ১-১ সমতা নিয়ে দুই দল বিরতিতে যায়।

দ্বিতীয় অর্ধে ৫৫ মিনিটে শেলদেরুপ আবারও বল জালে জড়ালে নরওয়ের সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। কিন্তু ভিএআর প্রযুক্তিতে দেখা যায়, গোলের আগে আর্লিং হালান্ড বক্সে অ্যান্ডারসনকে ধাক্কা দিয়েছিলেন। ফলে ফাউলের কারণে সেই গোল বাতিল করা হয়। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত সময়ের শুরুতেই মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিলান্ড আটকাতে গিয়ে হাত ফসকে ফেললে বেলিংহাম ফিরতি শটে জয়সূচক গোলটি করেন। এই জোড়া গোলের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়লেন বেলিংহাম। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনা এই কৃতিত্ব দেখিয়েছিলেন।

ম্যাচে নরওয়ের তারকা আর্লিং হালান্ড ছিলেন নিষ্প্রভ। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের যাত্রা শেষ হলো শেষ আটে। চলতি বিশ্বকাপে বেলিংহাম এবং হ্যারি কেইন উভয়েই ৬টি করে গোল করেছেন। বিশ্বকাপের ইতিহাসে একই দলের দুইজন খেলোয়াড় এক টুর্নামেন্টে ৬টি করে গোল করার ঘটনা এটিই প্রথম। ম্যাচের শেষ দিকে ইংল্যান্ড পেনাল্টি পাওয়ার দাবি জানালেও ভিএআর তা নাকচ করে দেয়।

তবে এবার ভাগ্য সহায় হয় ইংল্যান্ডের, যোগ করা ৩০ মিনিট সময়ের শুরুতেই পেয়ে যায় গোল।মরগান রজার্সের নেয়া প্রথম শট নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিলান্ড সহজেই আটকে দিলেও বলটি তার হাত ফসকে বেরিয়ে যায়।

টানা দুই নক আউট ম্যাচে জোড়া গোল করে বসে গেছেন দিয়াগো ম্যারাডোনার পাশে।সবশেষ ৪০ বছর আগে এই কৃতিত্ব দেখিয়েছিলেন ম্যারাডোনা।

শেয়ার করুন