১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের মারিবের আকাশে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের

প্রকাশ:

ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার বড় ধরনের দাবি করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তার দাবি অনুযায়ী, হুতিদের সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি জোটের ওই যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় সামরিক তৎপরতা পরিচালনার সময় সৌদি আরবের যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। দেশের ওপর চলা আগ্রাসনের জবাব হিসেবেই তাদের সশস্ত্র বাহিনী এই সফল হামলাটি চালাতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় বিভিন্ন সূত্রের তথ্যমতে, মারিবের উত্তর-পশ্চিমাঞ্চলের হেলান পর্বতের কাছাকাছি এলাকায় যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করা হয়। তবে এই ঘটনার সত্যতা নিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন