ইসলামাবাদে ওআইসির নবম নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১২ জুলাই

প্রকাশ:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ১২ ও ১৩ জুলাই ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নবম নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওআইসিভুক্ত দেশগুলোতে নারীদের অধিকার এবং ক্ষমতায়নের সুযোগ ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ওআইসিভুক্ত দেশগুলোতে নারীদের সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন: চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়”।

ইতিমধ্যেই ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা পাকিস্তানের কেন্দ্রীয় রাজধানীতে পৌঁছাতে শুরু করেছেন। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় পাকিস্তানের আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক, মানবাধিকার বিষয়ক সংসদীয় সচিব সাবা সাদিক এবং আইন ও বিচার বিষয়ক সংসদীয় সচিব ফারাহ নাজ আকবর উপস্থিত ছিলেন। এছাড়া মানবাধিকার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিনিধিদের স্বাগত জানান।

এই সম্মেলনে ওআইসিভুক্ত দেশগুলোর নারী ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ওআইসিভুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করবেন। সদস্য রাষ্ট্রগুলোতে নারীদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন এগিয়ে নেওয়ার উপায় নিয়ে তারা বিস্তারিত আলোচনা করবেন। এই গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি আয়োজন করতে পেরে পাকিস্তান অত্যন্ত সম্মানিত বোধ করছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ওআইসিভুক্ত (ইসলামী সহযোগিতা সংস্থা) দেশগুলোতে নারীদের অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ১২ ও ১৩ জুলাই সংস্থার ৯ম নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শেয়ার করুন