বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনে উদ্যোগের অভাব নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস উত্তোলনের বিষয়টি নিয়ে কোনো ধরনের ‘অদৃশ্য ইশারা’ কাজ করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আক্ষেপ করে বলেন, বাংলাদেশের দুই পাশে থাকা প্রতিবেশী দেশগুলো সমুদ্র থেকে নিয়মিত গ্যাস আহরণ করছে। অথচ গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের নিজস্ব সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।

দেশে বর্তমানে যে গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, তা হঠাৎ করে তৈরি হয়নি বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনের পথে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দেশকে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে খননকাজ বন্ধ রাখার পেছনে বিশেষ কোনো দেশকে সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়েও কথা বলেন তিনি। প্রতিবেশী দেশগুলোর গ্যাস আহরণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ কোনো দেশের স্বার্থ রক্ষায় সমুদ্রে খননকাজ বন্ধ রাখা হয়েছিল—এমন একটি ধারণা জনমনে প্রচলিত রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেয়ার করুন