দৈনিক নয়া দিগন্তের কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা আমিনুল ইসলামের বাবা মো: রেজাউল করিম মাস্টারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন।
মরহুম মো: রেজাউল করিম মাস্টার দক্ষিণ-পূর্ব চেঁচরী জমাদ্দার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাত ৪টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।





