লালমোহন মডেল প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ:

ভোলার লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের নিজস্ব কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. জসিম জনি। এছাড়াও সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মামুনুর রশীদ, অভিভাবক এমিলি মারুফ এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বিকাশে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সভার শেষ পর্যায়ে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন