১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা, আসন্ন নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের অবসান ঘটবে। যুদ্ধ শেষ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে ট্রাম্পের এই সময়সীমা নির্ধারণের বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাতাঙ্কার মতে, ট্রাম্প নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে মধ্যবর্তী নির্বাচনকে এই যুদ্ধের সমাপ্তির সঙ্গে যুক্ত করছেন।

এদিকে, তেলের বাজারে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম পুনরায় ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে। যুদ্ধ শেষ হওয়ার যে প্রত্যাশা ট্রাম্প ব্যক্ত করেছেন, তা তেলের বাজার পরিস্থিতিকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে এখন নানা মহলে আলোচনা চলছে।

শেয়ার করুন