ডিএনসিসির ওয়াকিটকি কেনায় দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

প্রকাশ:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়াকিটকি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য দুদকের উপপরিচালক মো. আহসানুল কবির পলাশকে তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৭ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে একটি অভিযান চালিয়েছিল দুদক। ওই সময় দুদকের অনুসন্ধানী দল ডিএনসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে।

প্রাথমিক তথ্যানুযায়ী, দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশি প্রতিষ্ঠানকে ওয়াকিটকি সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে যে, ওই প্রতিষ্ঠানটি কাজ পাওয়ার জন্য একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

‎ ‎এর আগে, ২০২৫ এর ১৭ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছিল দুদক।

শেয়ার করুন