অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ টাইগার পেসার তাসকিন

প্রকাশ:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশে ফিরেছে। তবে টাইগার পেসার তাসকিন আহমেদ দলের সঙ্গে না ফিরে পরিবারসহ অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন। সেখানে ছুটির অবসরে সময় কাটাচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়া ভ্রমণের এই সময়ে তাসকিন দেখা করেছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। বর্তমানে নিউ সাউথ ওয়েলসে কোচিংয়ের সঙ্গে যুক্ত হাথুরুসিংহের সঙ্গে তোলা একটি ছবি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তাসকিন।

এর একদিন পর শনিবার তাসকিন আরও একটি ছবি পোস্ট করেন। এবার ছবিতে তার সঙ্গে দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় সাবেক চিত্রনায়িকা শাবনূরকে। বর্তমানে শাবনূর তার পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। তাসকিন ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন এই চিত্রনায়িকা। শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ তাসকিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে জানান, তাদের সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে।

শেয়ার করুন