নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর উদ্ধার চীনা নাগরিক

প্রকাশ:

নেপালের আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে পড়ার ১০ দিন পর এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়, নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ দল সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতর থেকে লুহাইতাও নামের ওই চীনা নাগরিককে উদ্ধার করে। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রকল্প এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এদিকে, পৃথক আরেকটি ঘটনায় নুয়াকোটের বেত্রাবতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা বাড়ির ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করা হয়েছে। সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

শেয়ার করুন