নেপালে বন্যার স্রোতে অক্ষত সবুজ বাড়ি: অলৌকিক ভাইরাল বাড়ি

প্রকাশ:

নেপালের নুয়াকোটে বন্যার তীব্র স্রোতে যখন চারপাশের সবকিছু ভেসে যাচ্ছিল, তখন ১৯৯৫ সালে নির্মিত সবুজ রঙের একটি বাড়ি অলৌকিকভাবে অক্ষত দাঁড়িয়ে ছিল। স্থানীয়দের কাছে বাড়িটি বর্তমানে ‘অলৌকিক বাড়ি’, ‘ভাইরাল বাড়ি’ ও ‘বন্যা-প্রতিরোধী বাড়ি’ হিসেবে পরিচিতি পেয়েছে। বাড়িটি দেখতে এখন অনেকেই ভিড় করছেন এবং বিস্ময় নিয়ে সেলফি তুলছেন।

বাড়িটির মালিক ৬৭ বছর বয়সী ছত্র বাহাদুর পিয়াকুরেল জানান, বন্যার সময় তিনি নিচতলায় মুদি দোকান চালাতেন। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞের সময় প্রথমে তিনি বারান্দা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। পরবর্তীতে পানির স্রোত আরও ভয়ংকর ও উঁচুতে উঠে গেলে নিরাপত্তার খাতিরে তিনি বাড়ির ছাদে আশ্রয় নেন। পানি কিছুটা কমে আসার পর প্রতিবেশীরা ধাতব পাইপ দিয়ে অস্থায়ী সিঁড়ি তৈরি করে তাকে ও অন্যদের উদ্ধার করেন।

ত্রিশূলী নদীর তীরে ধুঙ্গে বাজারে অবস্থিত এই বাড়িটি কীভাবে এত বড় বিপর্যয় মোকাবিলা করে টিকে গেল, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। পিয়াকুরেল জানান, বাড়িটির স্থায়িত্বের মূল কারণ হলো এর ভিত্তি। নির্মাণের সময় বাড়িটির স্তম্ভগুলো পাথরের অনেক গভীরে গেঁথে দেওয়া হয়েছিল, যা একে বন্যার তীব্র স্রোত মোকাবিলায় সহায়তা করেছে।

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০২

শেয়ার করুন