দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন

প্রকাশ:

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৯০ জনে উন্নীত হলো।

একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৯৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে মোট দুই হাজার ১০১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৩৩৯ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ৩১ হাজার ৩৯৫ জন ছাড়পত্র পেয়েছেন।

শেয়ার করুন