গাজীপুরের কোনাবাড়ীতে শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশ:

গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৯ আগস্ট) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অর্থাৎ টানা ৭ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে যেসব এলাকায়: কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ এর আশপাশের এলাকা।

শেয়ার করুন