নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নেপালের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আটটি জেলা থেকে উদ্ধার করা লাশের ভিত্তিতে মৃতের এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নেপালি পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে এই সংশোধিত মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখনো প্রায় এক হাজার ৪০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।





