সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশ:

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটিতে এখন বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পর এই নতুন আসন বিন্যাস লক্ষ্য করা যায়।

এর আগে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই প্রধানমন্ত্রীর পাশের ওই আসনটিতে বসতেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তখন স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির মহাসচিব হিসেবেও দায়িত্বরত ছিলেন। তবে গত ২০ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার সংসদীয় আসনটি শূন্য হয়।

এই প্রেক্ষাপটে সংসদে আসন পুনর্বিন্যাস করা হয় এবং সেই আসনে এখন বসছেন কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর পর এই দৃশ্য দেখা যায়।

শেয়ার করুন