রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সেই সময় এজিসিসি জানিয়েছিল যে, দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন চীনা নাগরিক ছিলেন বলে তখন উল্লেখ করা হয়েছিল।





