২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে মাইন বিস্ফোরণ: বিপাকে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কার

প্রকাশ:

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্রে আগে থেকে পেতে রাখা মাইনের আঘাতে বিশালাকার এক সুপারট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে শনিবার আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সির’ বরাতে আলজাজিরা এ খবর জানায়। আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অনুমোদনহীন একটি বিকল্প পথ ব্যবহার করে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় এই দুর্ঘটনার মুখোমুখি হয় ট্যাঙ্কারটি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় জাহাজটি রাডার ট্র্যাকিং সিস্টেম সম্পূর্ণ বন্ধ রেখে কৌশলে প্রণালিটি অতিক্রম করার চেষ্টা করছিল। এই ঘটনার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ইরানের সামুদ্রিক নিরাপত্তা আইন ও বিধি লঙ্ঘন করে মার্কিন শক্তির ওপর ভরসা রেখে কোনো দেশি বা বিদেশি জাহাজ চলাচলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ও সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন