২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা ও অপরাধ দমনে চুক্তিবদ্ধ কাতার ও মিসর

প্রকাশ:

আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে কাতার ও মিসর। সম্প্রতি মিসরের রাজধানী কায়রোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো।

বৈঠক শেষে অপরাধ দমন ও নিরাপত্তা সংক্রান্ত ইস্যুগুলো যৌথভাবে মোকাবিলার জন্য দেশ দুটি একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন