আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এই সময় এলাকায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৮ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হতে যাওয়া এই বিধি নিষেধ সংসদের অধিবেশন সমাপ্ত না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা অনুযায়ী, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক বস্তু বহন করা যাবে না।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকায় বিধিনিষেধ কার্যকর থাকবে। পাশাপাশি মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সং।
এছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন বা উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত সড়কেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাশাপাশি ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিতেও এসব বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





