২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাসিক ৯৬ হাজার টাকা বেতনে আইসিডিডিআরবি-তে চাকরির সুযোগ

প্রকাশ:

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে প্রতিষ্ঠানটির মহাখালী কার্যালয়ে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্যাবলি

  • পদের নাম: চিকিৎসক
  • মাসিক বেতন: ৯৬,১২০ টাকা
  • কর্মস্থল: ঢাকা (মহাখালী)
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক
  • আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর, ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তবে শিশুরোগবিদ্যা, মেডিসিন বা জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলি আইসিডিডিআরবি’র ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

  • পদসংখ্যা: অনির্ধারিত।
  • কর্মক্ষেত্র: অফিস।
  • বয়স: উল্লেখ নেই।
শেয়ার করুন