নিয়োগ সংক্রান্ত তথ্য
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের অধীনে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গত ১৯ অক্টোবর ২০২৬ পিএসসির ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। আগ্রহীরা ১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পদের বিস্তারিত বিবরণ
- সিস্টেম এনালিস্টবিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে পদসংখ্যা ৩টি। পদটি ৫ম গ্রেডের এবং বেতন স্কেল ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা।
- রক্ষণাবেক্ষণ প্রকৌশলীভূমি মন্ত্রণালয়ের আইসিটি সেলে পদসংখ্যা ১টি। পদটি ৬ষ্ঠ গ্রেডের এবং বেতন স্কেল ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
- সহকারী প্রধান স্থপতিস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পদসংখ্যা ২টি। বেতন স্কেল ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
- প্রোগ্রামারসংশ্লিষ্ট দপ্তরে নিয়োগ দেওয়া হবে।
- জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ হাসপাতালসমূহের জন্য ৫টি পদে নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের পিএসসির নির্ধারিত ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd) ভিজিট করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
অনলাইন আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পিএসসির নির্দিষ্ট ইউনিটে জমা দিতে হবে।
আবেদন ফি হিসেবে সাধারণ প্রার্থীদের জন্য ২০০ টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্র জমাদানের সময়সীমা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: ৩।
- গ্রেড: ৫।
- পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারে।
- গ্রেড: ৬।
- পদসংখ্যা: ২।
- কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন।





