২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, জানালেন অর্থমন্ত্রী

প্রকাশ:

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি’র হিসাবে বড় ধরনের গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, একটি বিশেষ কমিটির মাধ্যমে ফরেনসিক অডিট চালিয়ে এসব অসংগতি চিহ্নিত করা হয়েছে। ‘সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য।

বিশেষজ্ঞদের পর্যালোচনার পর এই সংক্রান্ত প্রতিবেদন খুব দ্রুতই প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান নিয়ে কাজ করা অসম্ভব, এটি মূলত নিজেদের সঙ্গেই প্রতারণা করার মতো। তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং পরিসংখ্যান বিভাগের জনবল সংকট দূর করার বিষয়েও সরকার উদ্যোগ নিচ্ছে। জনবলের ঘাটতির বিষয়টিও সরকার বিবেচনা করছে’—বলেন তিনি।

অতীতের অনিয়ম উন্মোচনের লক্ষ্যে এই অডিট চালানো হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করতে নয় বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, তথ্য যত বেশি উন্মুক্ত হবে, ভুল ও অসংগতিগুলো ততই সামনে আসবে এবং তা সংশোধনের সুযোগ তৈরি করবে।

শেয়ার করুন