৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ

প্রকাশ:

পদের বিবরণ ও নিয়োগের শর্ত

বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। এই পদে নিয়োগের মেয়াদ হবে ৩ বছর। আগ্রহী প্রার্থীদের অবশ্যই অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • প্রয়োগমূলক সামষ্টিক অর্থনীতিবিদ হিসেবে কমপক্ষে ১৫ বছরের কর্ম-অভিজ্ঞতা।
  • আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন ব্যাংক, অর্থ মন্ত্রণালয় বা কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রতিষ্ঠানে সামষ্টিক অর্থনীতি, আর্থিক বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে কাজের অভিজ্ঞতা।
  • কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও আবেদনের নিয়মাবলি

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে বাজারভিত্তিক প্রতিযোগিতামূলক বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আবেদনকারীদের সর্বোচ্চ দুই পৃষ্ঠার কভার লেটারসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত সিভি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

  • আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), মানবসম্পদ বিভাগ-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০।
  • ই-মেইলের মাধ্যমে আবেদন: আগ্রহী প্রার্থীরা [email protected] ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।
  • আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৬।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ১।
  • চাকরির আরও তথ্য: বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০, যাঁরা আবেদনের যোগ্য।
  • চাকরির আরও তথ্য: সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবে।
শেয়ার করুন