৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ

প্রকাশ:

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টিতে মোট ১১টি পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগের পদ ও গ্রেডসমূহ

  • রেজিস্ট্রার (গ্রেড-৩): ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
  • পরিচালক: বেতন স্কেল সংক্রান্ত তথ্য ও গ্রেড বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
  • পিএস টু ভিসি বা সহকারী রেজিস্ট্রার (গ্রেড-৭): ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
  • ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • গাড়িচালক (গ্রেড-১৬): ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • অফিস সহায়ক (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা jobs.cstu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইন আবেদনের প্রিন্ট কপির সঙ্গে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট হার্ড কপি জমা দিতে হবে।

প্রিন্ট করা আবেদনপত্র ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং-০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০ ঠিকানায় সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে পৌঁছাতে হবে।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে সার্ভিস চার্জ যোগ হবে।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আগের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব প্রার্থী ইতিমধ্যে মৌখিক পরীক্ষার জন্য ডাক পেয়েছিলেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ১।
  • চাকরির আরও তথ্য: সিনিয়র অফিসারের ৯০৩ পদ, এমসিকিউর প্রস্তুতিতে যে যে কৌশল অবলম্বন করা যেতে পারে।
  • চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ২।
  • চাকরির আরও তথ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ে বিশেষ কোর্স, যাঁরা অ্যাকাউন্টিংয়ের পেশাজীবী নন তাঁদের জন্য।
  • চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
শেয়ার করুন